৮.
আমাদের দেশে যৌথ সঞ্চয়ের প্রবণতা রয়েছে। যে প্রতিষ্ঠানে চাকরি করছেন
সেখানে আপনার সমমানসিকতার সহকর্মীদের একত্রিত করে প্রতি মাসে নির্দিষ্ট
পরিমাণ অর্থ কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় করতে থাকুন।
প্রতিষ্ঠানের বাইরে এভাবে আপনার বন্ধুদের সঙ্গেও সঞ্চয় করতে পারেন।
৯.
বিশ্বের ধনীদের অন্যতম ওয়ারেন বাফেট বলেছিলেন, ‘আপনার সব ডিম এক ঝুড়িতে
রাখবেন না।’ এ কথাকে মেনে বিভিন্নভাবে সঞ্চয় করুন। বিভিন্নভাবে সঞ্চয় মানে
কিন্তু একাধিক ব্যাংকে টাকা জমানো নয়। প্রতি মাসে আপনার মূল সঞ্চয়ের বাইরেও
কিছু টাকা রেখে দিন আপনার কাছে। এ টাকা খরচ করবেন না।
১০. অবজ্ঞা না করে খুচরো পয়সা সঞ্চয়ের অভ্যাস করুন। একটা সময় পর দেখবেন আপনার জমানো খুচরো পয়সা আপনাকে অনেক সাহায্য করবে।
Comments
Post a Comment